তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নূরানী ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তেল শেষ হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক পাম্পে হামলা ভাঙচুর শুরু করে। এ সময় পাম্পের কর্মীরা বাঁধা দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাম্প কর্মীরা দুই যুবককে আটক করে পুলিশে দেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো ফারুক হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল দিয়েছি। বিকেল ৫টার দিকে তেল শেষ হয়ে গেছে বলায় আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালাযনো হয় এবং পাম্পের অফিস কক্ষ ভাঙচুর করা হয়।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
লোডিং...

এলাকার খবর