উৎপাদনে ফিরল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি

আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:২৭ এএম

অপরিশোধিত তেল সংকটের কারণে ২৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

গত বুধবার ১ লাখ টন অপরিশোধিত তেলবাহী (ক্রুড অয়েল) একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার পর আবার আজ চালু হলো এই প্রতিষ্ঠান।

এর আগে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও শিপিং) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওই তেলবাহী জাহাজ আসার তথ্য দিয়েছিলেন গণমাধ্যমকে। আজ তেল শোধনাগার চালু হওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের সরবরাহ না থাকায় ১৪ এপ্রিল থেকে শোধনাগারটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সর্বশেষ তেলের চালান এসেছিল ১৮ ফেব্রুয়ারি।

এরপর ইরান যুদ্ধের কারণে আমদানি ব্যাহত হয় এবং মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।

গত ৩ মার্চ সৌদি আরবের রাস তানুরা থেকে নির্ধারিত এক লাখ টনের কার্গো আসার কথা থাকলেও সেটি বাতিল হয় এবং আবুধাবি থেকে দুটি নির্ধারিত চালান বাতিল হওয়ায় সংকট আরও তীব্র হয়। আর এসব কারণে ১৪ এপ্রিল বন্ধ হয়ে যায় দেশের একমাত্র রাষ্টায়ত্ত তেল শোধনাগারটি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ভোজ্য তেল ও শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ছিলো বলে জানিয়েছে কোস্ট গার্ড। 
‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি চালু হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি পুরোপুরি না কমলেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে।
নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।  এর আগে, শুক্রবার দিবাগত...
জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকার বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, ৬ কিলোমিটারে ১০-১৫ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর