খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপা, প্রাণ গেল শিক্ষার্থীর 

চাঁদপুরের কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক। 

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৪৪ এএম

চাঁদপুরের কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক। 

এর আগে, দুপুরে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা হয়।

নিহত ইয়াছিন হোসেন তামিম একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও বদুরপুর গ্রামের ছোলেমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টিফিনের ছুটিতে তামিম সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনে লুকোচুরি খেলতে যায়। খেলার একপর্যায়ে ভবনের অসমাপ্ত দেয়ালের অংশ ভেঙে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

সহপাঠীর চিৎকারে স্থানীয়রা ও শিক্ষকরা দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, 'নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা হয়েছে। ভবন মালিকের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।'

এদিকে টিফিনের সময় শিক্ষার্থীদের যথাযথ তদারকির অভাবের অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর