আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় জনগণের সহায়তায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করে।

১৯ বছর বয়সী আটক ব্যক্তির নাম পুটন মোল্ল। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে...
রাজধানী থেকে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ৭ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজিসহ নানা অভিযোগে এরইমধ্যে তাকে জেলা যুবদলের...
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ না হতেই গোলকিপাররা আলোচনার কেন্দ্রে। ছোট দলগুলোর গোলকিপাররা ভালো করায় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বেশি হচ্ছে। কেপ ভার্দের ভোজিনিয়া, কুরাসাওয়ের এলয় রোম কিংবা ইরানের আলি রেজা...
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স হোল্ডিংস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের সার্ভিস বেনিফিট–সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে এ...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
লোডিং...

এলাকার খবর