ফুটবল বিশ্বকাপ

গ্রুপ পর্ব শেষ না হতেই আলোচনায় গোলকিপাররা

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ না হতেই গোলকিপাররা আলোচনার কেন্দ্রে। ছোট দলগুলোর গোলকিপাররা ভালো করায় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বেশি হচ্ছে। কেপ ভার্দের ভোজিনিয়া, কুরাসাওয়ের এলয় রোম কিংবা ইরানের আলি রেজা তাদের দলকে নকআউট পর্বের লড়াইয়ে রেখেছেন। 

অবসর ভেঙে ফেরা জার্মানির ম্যানুয়েল নয়্যার কিংবা বেলজিয়ামে গোলপোস্ট সামলানো থিবো কোর্তোয়া ফুটবলের বড় নাম। বাজপাখি খ্যাত আর্জেন্টাইন প্রাচীর এমিলিয়ানো মার্তিনেজ কিংবা ব্রাজিলের অ্যালিসন নামে ভারে অনেক এগিয়ে। ফ্রান্স-স্পেন-ইংল্যান্ডের গোলকিপাররাও আগে থেকেই স্টার। কিন্তু এবার বিশ্বকাপ মাতাচ্ছে আনকোরা সব গোলকিপার। কে জানে এদেরই কেউ শেষপর্যন্ত গোল্ডেন গ্লাভসের দাবিদার হয়ে যান কিনা। 

কেপ ভার্দের ভোজেনিয়া একক কৃতিত্বে স্পেনকে রুখে দেন। সেই ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ, মূহূর্তেই সাড়া ফেলে দেন ৪০ বছর বয়সী গোলকিপার। জনপ্রিয়তা এমন পর্যায়ে যে, কয়েক দিনের মধ্যে ইন্সটাগ্রাম ফলোয়ার ৫০ হাজার থেকে বেড়ে ১৫ লাখ হয়ে গেছে। তার মাকেও ভিসা দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র।

ভোজিনিয়ার মতো ৩৭ বছর বয়সী কুরাসাও গোলকিপার এলয় রুমও ইকুয়েডরের বিপক্ষে ১৫টি সেভ করে গড়ে ফেলেছেন বিশ্বকাপ রেকর্ড। ৯০ মিনিটের ম্যাচে এটাই সর্বোচ্চ। অতিরিক্ত সময় মেলালে ১৬টি সেভ আছে যুক্তরাষ্ট্রের সাবেক গোলকিপার টিম হাওয়ার্ডের। 

সবশেষ গ্রুপ জি-তে বেলজিয়াম-ইরান ড্র এর ম্যাচেও ইরান গোলকিপার আলিরেজা বেইরানভান্দের নৈপুণ্য। বেলজিয়ামের সাতটি গোলের সুযোগে বড় বাধা হয়ে দাঁড়ান আলিরেজা। প্রায় ১০ রেটিং পয়েন্টে ম্যাচ সেরা হন আলিরজা।

এইচ গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়ের হতাশার কারণ হন সৌদি গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস। ১-১ ড্র এর সেই ম্যাচে ৯টি গুরুত্বপূর্ণ সেভ তার। এছাড়াও ইংল্যান্ড-ক্রোয়োশিয়া ম্যাচে ডমিনিক লিভাকোভিচের সাতটি সেভে মান বাঁচে ক্রোয়াটদের। তাছাড়া ব্যবধান ৪-২ এর জায়গায় লজ্জার ফলাফলে পড়তে হত ক্রোয়োশিয়াকে।

বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করেছেন ৪০-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি! আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিকাল এক হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তিনি...
নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন তারকা ফরোয়ার্ড। তবে, কতক্ষণ তাকে খেলাবেন আনচেলত্তি তা ঠিক হয়নি।
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর...
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।  সোমবার সন্ধ্যার দিকে নগরীর জিয়া সড়কে বসে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি বিএম কলেজ পর্যন্ত গড়ালে রাতে...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
লোডিং...

এলাকার খবর