ভার্টিক্যাল ড্রিমার্সের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি চট্টগ্রামে শীঘ্রই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সাথে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই পর্বতারোহণ খেলাটার সাথে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বতোভাবে এর সাথে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সাথে সম্পৃক্ত থাকাটা জরুরি।’

শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিংয়ের এই যুগে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।’

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্সের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতার আছেন বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা সিফাত হোসেন। কেন এই হত্যাকাণ্ড, মিলছে না তার জবাবও। এদিকে, হত্যায় জড়িত অভিযোগে একজন গণপিটুনিতে মারা গেলেও প্রতিবেশীরা বলছেন, ৪...
চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা। 
খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। 
রংপুরের জিআই পণ্যখ্যাত হাঁড়িভাঙা আমের মৌসুম শুরু হতেই জেলার হাট-বাজার জমজমাট। নির্ধারিত সময়ের আগেই গাছে আম পেকে যাওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ। এবার প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসার আশা করছে সংশ্লিষ্টরা।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
বিবিএসের সাময়িক হিসাবে, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। এসময় বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ লাখ ১৮ কোটি টাকা। অর্থাৎ জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামসহ বিএনপির কয়েকজন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর