চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, দুটি ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৃথক টিম গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, রাউজানের নোয়াপাড়ায় নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংক নামলে বিষক্রিয়ায় সমীরণ দাশ ও প্রদীপ দাশের মৃত্যু হয়।
এদিকে ধনীওয়ালায় পাড়ায় নির্মাণাধীন আরেকটি ভবনের সেফটিক ট্যাংকে সাকিব ও হৃদয় নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। বর্তমানে এই দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



