খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বন্দুকধারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ থানায় ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।’

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা। 
জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যেই চলছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। চিকিৎসক কিংবা, নার্সদের উপস্থিতি নিয়ে আছে রোগী ও স্বজনদের অভিযোগ। অবকাঠামোগত উন্নয়ন হলেও...
জনবল সংকটে ২০ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতাল। এতে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এছাড়া, অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও অনেক...
কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ের তোড়ে সৈকতের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সসহ মেরিন ড্রাইভ। ২৫ বছরে সৈকতের...
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১১ হাজারেও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও...
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। তাদের অভিযোগ, বাজেট প্রণয়নে শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ সময়...
ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি...
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ব্রাজিলের মতো শক্ত প্রতিপক্ষ, তবে সেটা নিয়ে বেশি ভাবছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানিয়েছেন, ব্রাজিলকে হারানোর সামর্থ্য আছে তাঁর দলের।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর