রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
রাত থেকেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ে রাজধানীবাসী। ঝড়ে বিভিন্ন সড়কের গাছপালা ভেঙে পড়েছে রাস্তায়। ভারী বর্ষণের ফলে অনেক এলাকায় যানবাহন নষ্ট হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্রগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলি মিটার ভারী বৃষ্টিপাত হতে পারে।



