কক্সবাজারে ৪ হাজারের বেশি হেক্টর জমির ফসল নষ্ট

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬২০ হেক্টর আউশের খেত। পচে গেছে সবজিও। ভেসে গেছে কৃষকের বছরের সঞ্চয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছেন তারা। বিনামূল্যে দেয়া হবে সার ও বীজ।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষক মাশুক মিয়া। ধার দেনা করে প্রায় দেড় একর জমিতে চাষ করেছিলেন শসা।

কয়েকদিন আগেও ক্ষেতে দুলছিলো শসা, এখন সেখানে শুধুই পানি। প্রকৃতির আঘাতের কাছে অসহায় তিনি। 

কৃষক মাশুক মিয়া বলেন, দেড় লাখ টাকা খরচ কইরা আড়াই কানি জমিতে শসা রুইছিলাম। এখন সব পানির তলে। আমি এখন নিরুপায়। 
 
বানের পানিতে ডুবেছে কৃষক নুরুল আলমের চার বিঘার আউশের ক্ষেত। চোখের সামনে ভেসে গেছে বছরের সঞ্চয়।  

তাদের মতো অনেকের ফসল ভেসে গেছে বানের জলে। সব হারিয়ে দিশেহারা তারা।

এক কৃষক বলেন, আমার এখানে বীজতলা নষ্ট হয়ে গেছে। ধান লাগাইছিলাম, নষ্ট হয়ে গেছে।  আমার কাকরোল খেত, শসা খেত তলিয়ে গেছে। এগুলো আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে, স্বর্ণ বন্ধক দিয়ে চাষ করছিলাম। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজ দেওয়া হবে। 

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামানিক টেলিফোনে বলেন, আমনের কিছু জাত আছে যেগুলো দেরিতে চাষ করা যায়। আমরা তাদের বীজের ব্যবস্থা করার চেষ্টা করছি। আউশ ধান যাদের তলিয়ে গেছে, তাদেরকেও আমরা দেরিতে ফলে এমন আউশ বীজ দেওয়ার চেষ্টা করব।  

দুর্যোগ সহনশীল পণ্য আবাদের পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

 

৯৯৯  থেকে সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝর্ণার...
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় প্রায় ২ লাখ পরিবার পানিবন্দি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রান্তিক অঞ্চলে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। সুপেয় পানি, শিশুখাদ্য ও খাদ্যসংকটে দুর্ভোগ বাড়ছে।
ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমেছে। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে বিষয়টি জানানো...
রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই...
ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ছাড়া হওয়া রয়েল বেঙ্গল বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ২০টি ইনফ্রারেড ক্যামেরা বসিয়েছে বন বিভাগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার চলাচল ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এ বছর প্রায় ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই...
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর