সুপ্তধারা ঝর্ণায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্কের সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টির কারণে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।  শুক্রবার রাতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল পাওয়ার পর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক কলার চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন আনাইরপাড়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তার ছোটভাই এবং তার বন্ধুরা মিলে সীতাকুণ্ডের ইকোপার্কে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে তার ভাই এবং তিন বন্ধুসহ ৪ জন আটকা পড়ে আছে। 

কলার জানান, তার ভাই সাকিব (২২) এবং ভাইয়ের বন্ধুরা চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের ছাত্র। 

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি উদ্ধারের জন্য জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার এএসআই শরিফুল ইসলাম এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন।  

৯৯৯  থেকে সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝর্ণার আটক থাকা ৪ জন ব্যাক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন। 

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর