ত্রাণ নিয়ে অনিয়ম হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী 

বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

বন্যা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি সরকার সহ্য করার হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে খাল খনন কর্মসূচি ও ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে মন্ত্রী এ কথা জানান। 

ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যা শুরুর পর সরকার দ্রুত ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণে কোনো রাজনৈতিক মতভেদ বা স্বজনপ্রীতি করা হবে না। এ নিয়ে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

এবারের বন্যার সব ক্ষতি পুষিয়ে নিতে উদ্যেগ নেওয়া হচ্ছে বলেও জানান ত্রাণমন্ত্রী। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গতদের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে উদ্যেগ নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন খাল খনন ও সংস্কার না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সরকার দেশের সব খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন এবং শুকনো মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খালের পাড়ে গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। বাঁশখালীর খাল সংস্কারের বাকি কাজ শেষ করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।’

চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসক আরও...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা।
প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা প্রায় ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ের সড়ক ছেড়ে দেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর