সচিবালয়ে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের বাধা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা।

এ সময় তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এরপর তারা সেখানেই অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

এদিকে একই দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলাতেও একই দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে তারা। এরপর আজ আবারও বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকাতেও অবরোধ করে শিক্ষার্থীরা।

এদিকে একই দাবিতে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যান তারা। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

পরে সন্ধ্যায় সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।

এর মধ্যে গত সোমবার প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মূলত এরপরই শিক্ষামন্ত্রীর সমালোচনা শুরু হয়।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর