চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলায় গ্রেপ্তার ৮

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, ঘটনার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা এবং র‍্যাব ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় নেতৃত্বদানকারী ও জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

গত সোমবার নগরীর বাকলিয়া এলাকায় ডিজিটাল ডট নেট–ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয় ৩৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।

এর আগে ডেভিড ইমন পরিচয় দিয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয় ওই প্রতিষ্ঠানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০-৪০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে এই তাণ্ডব চালায় উল্লেখ করে চকবাজার থানায় মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলো—ইউনুস, ইমরান, আকবর, সুমন, মনির, নয়ন, গিয়াস ও নাহিদ।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গ্রেপ্তার বিভিন্ন মামলার আসামি। তাদের অধিকাংশ বাক্লিয়া এলাকার বাসিন্দা।  আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের...
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত...
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত নামে এক ব্যক্তি...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা।
প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা প্রায় ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ের সড়ক ছেড়ে দেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর