দুর্বল নিষ্কাশনেই চট্টগ্রামে জলাবদ্ধতা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে, চট্টগ্রামে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানি নামতে দেরি হয়েছে। বন্যা পরিস্থিতির জন্য একেই সবচেয়ে বড় কারণ বলছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, নিম্নচাপ আর মৌসুমী বায়ুর প্রভাব, অনেকটা ক্লাউড-বার্স্টের মতোই প্রভাব ফেলেছে। এছাড়া সাগরের উত্তাপ বেশি থাকায়, বাতাসের অতি-আদ্রতা, ভারী বৃষ্টির জন্য স্ফূলিঙ্গের মতো কাজ করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ১৯৮৩ সালে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছিল ৪০৭ মিলিমিটার। তবে এবার ৬ থেকে ৭ জুলাই ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪১২ মিলিমিটার। পুরো জুলাই মাসে এ অঞ্চলে গড়ে ৭০০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড থাকলেও, এবার ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত ৫ দিনেই বৃষ্টি ঝরেছে প্রায় ১৫০০ মিলিমিটার।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, ‘২০২৪ সালে কুমিল্লা ও ফেনী অঞ্চলে ক্লাউড-বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটলেও এবার চট্টগ্রামে তেমনটা হয়নি। বরং মৌসুমী বায়ু এবং নিম্নচাপের মিলিত প্রভাব কাজ করেছে বেশি। ভারী বৃষ্টির সাথে পাহাড়ের ঢলে, দ্রুত পরিস্থিতি খারাপ হয়েছে। এরসঙ্গে পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনা তো রয়েছেই।’

বিশেষজ্ঞরা আরও বলছেন, সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বেশি থাকায় বাষ্পীভবনের কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বেড়েছিল।

এবারের বন্যায় চট্টগ্রামের ৭ উপজেলার দুই শতাধিক ইউনিয়নে পানিবন্দী হয়েছে অন্তত দুই লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪ হাজার বাড়ি, ১৩০০ কিলোমিটার সড়ক, ১৪৫টি সেতু ও কালভার্ট।

উত্তরাঞ্চলে কমছে নদ-নদীর পানি। এতে সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে, এখনো ভোগান্তি কমেনি দুর্গত এলাকায়। নতুন করে ভারী বৃষ্টি বা উজানের ঢল নামলে পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে,...
বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের...
নরসিংদীতে ২ মাসের শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব। এবার এই পথটিও বন্ধের বিপজ্জনক কার্ড কাজে লাগানোর ইঙ্গিত দিচ্ছে ইরান। দুটি জলপথ একসাথে বন্ধ হলে বিশ্বের...
নতুন করে ঘনীভূত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন...
মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ সকল বিভাগেই শীর্ষ স্কোরপ্রাপ্তদের অন্যতম ছিল। নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ এবং কর্মী...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় ফের নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর