নাব্য সংকটে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গী নদী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

পাহাড়ি ঢলে আসা বালু ও পলিমাটি জমে নাব্য সংকট তীব্র হয়েছে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গী নদীতে। ফলে অল্প বৃষ্টিতেই বন্যার কবলে পড়ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। বন বিভাগ বলছে, বন উজার ও জুম চাষের কারণে পাহাড়ের মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। সংকট সমাধানে দ্রুত নদী খননসহ স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা মাইনী নদী পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা ও লংগদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। কালক্রমে মাইনী নদীর তলদেশ ভরাট হয়ে কমে আসছে গভীরতা। 

ফলে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় খাগড়াছড়ি।

চলতি মাসেও মাত্র চার দিনের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে জেলায় দফায় দফায় বন্যা দেখা। বিপর্যস্ত হয় জীবন-জীবিকা। স্থানীয়দের অভিযোগ, পলি ও বালুতে নদী ভরাট হয়ে যাওয়ায় তাদের এ দুর্দশা।

বন বিভাগ জানায়, বন উজার ও অবৈজ্ঞানিকভাবে জুম চাষসহ মনো-কালচারের কারণে পাহাড়ের উপরিভাগের মাটির ক্ষয় আশঙ্কাজনকহারে বাড়ছে। আর বর্ষায় সেই মাটি গিয়ে জমা হচ্ছে নদীতে। তাই চিরসবুজ প্রজাতির বৃক্ষ দিয়ে পাহাড়ে বনায়নের পরামর্শ বিশেষজ্ঞদের।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, ‘পাহাড়ের মাটি বালুময়। যখন বন ন্যাড়া করে সেখানে চাষ করা হয় তখন মাটি ধুয়ে যায় প্রচুর মাটি ক্ষয়ে নদীতে পরছে। এতে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। পাহাড়ের উপর কৃষি কাজ করা না সমতল ভূমিতে করতে হবে।’

এদিকে, বন্যা প্রতিরোধে মাইনী ও চেঙ্গী নদীর  খনন কাজ দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প নিয়েছে। বৃষ্টি কমলে চর অপসারণ ও নদী খনন শুরু হবে। এছাড়া নদীর তলদেশ যাতে দ্রুত ভরাট হয়ে না যায় সেক্ষেত্রে একটা বিশেষজ্ঞ টিম করে পদক্ষেপ নিতে চাই।’
 
সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীর ২১টি পয়েন্টে মোট ৪ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দেয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর