চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক।

কারখানাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথ জানায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রিফাইন্ড সুগার, সিমেন্ট, অয়েল, ভেজিটেবল অয়েল, স্টিল, কোল্ড রোল্ড স্টিলস, চেমন ইস্পাত, ব্যাগ ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট ও পশুখাদ্য উৎপাদনকারী কারখানা। তবে বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট চালু থাকবে। 

প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দ থাকায় এবং নতুন করে এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। দুই বছর আগে এসব কারখানায় প্রায় ৮ হাজার কর্মী থাকলেও ধাপে ধাপে জনবল কমানো হয়। সবশেষ কর্মরত প্রায় সাড়ে ৪ হাজার কর্মীকেও ছাঁটাই করা হয়েছে।

তবে তাদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়েছে দাবি করেছে কর্তৃপক্ষ। যদিও এসব কারখানার নিরাপত্তা ও বৈদ্যুতিক বিভাগের কিছু কর্মী এখনো চাকরিতে আছেন।

যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা হয়। 
মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে...
গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছিল, তারা বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের...
তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। তবে আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে,...
বর্তমানে মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
প্রধানমন্ত্রী তারেক রহমান-সার্জিও গর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর