মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ–কান ধ্বংস করে দিল ইরান!

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

বাহরাইনের রাতের আকাশে আবারও বিস্ফোরণের ঝলকানি! ড্রোনের আঘাত, চারদিকে আতঙ্কের খবর। ইরানের দাবি—তাদের ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে মার্কিন সামরিক ঘাঁটি। টার্গেট আমেরিকার ‘চোখ ও কান’ হিসেবে পরিচিত নেভিগেশন সিস্টেম! যে প্রযুক্তির ওপর নির্ভর করে পরিচালিত হয় আধুনিক সামরিক অভিযান, সেই ব্যবস্থাই কি এবার হামলার নিশানায়?

ঘটনার কেন্দ্র বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। ইরানের দাবি, তাদের একমুখী আক্রমণকারী ড্রোন এই ঘাঁটিতে আঘাত হেনেছে। তেহরানের বক্তব্য—এই অভিযানের লক্ষ্য মার্কিন সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং প্রশাসনিক ও সহায়তা স্থাপনা।

ইরান বলছে, এটি ছিল প্রতিশোধমূলক অভিযান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবেই এই আঘাত। বারবার হামলায় তারা দেখিয়ে দিতে চায়, দূর থেকে পরিচালিত ড্রোন প্রযুক্তি দিয়েও বড় সামরিক শক্তিকে চাপে ফেলা সম্ভব।

কিন্তু হঠাৎ বাহরাইনের এই সামরিক ঘাঁটিতেই কেন ইরানের হামলা? দীর্ঘদিন ধরে বাহরাইন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র। এখানে রয়েছে নজরদারি সুবিধা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আঞ্চলিক সামরিক অভিযানের সহায়কের নানা অবকাঠামো। আর তাই এই ঘাঁটিতে হামলার ঘটনা তৈরি করেছে নতুন উদ্বেগ।

তবে ওয়াশিংটনের বক্তব্য—তারা যেকোনো আঞ্চলিক হুমকি মোকাবিলায় প্রস্তুত। মার্কিন সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা অভিযান চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল মিসাইল স্থাপনা, ড্রোন অবকাঠামো, কমান্ড সেন্টার এবং সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এরপর থেকেই চলছে পাল্টাপাল্টি হামলা। একদিকে আমেরিকার উন্নত বিমানশক্তি, অন্যদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কৌশল। একদিকে বিলিয়ন ডলারের সামরিক প্রযুক্তি, অন্যদিকে কম খরচে বড় প্রভাব তৈরির চেষ্টা।

এই সংঘাত এখন আর শুধু দুই দেশের লড়াই নয়, আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। যদি কম খরচের ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে চাপে ফেলা যায়, তাহলে আগামী দিনের যুদ্ধের হিসাব কি বদলে যাবে? বড় অস্ত্রের পাশাপাশি ছোট প্রযুক্তিই কি হয়ে উঠবে নতুন শক্তির প্রতীক?

প্রশ্ন উঠছে, বাহরাইনে ইরানের এই হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হলো আমেরিকা? অচল নেভিগেশন সিস্টেম সারিয়ে তুলতে কতটা কাঠখড় পোড়াতে হবে যুক্তরাষ্ট্রকে? পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত যখন তুঙ্গে, ঠিক এই মুহূর্তে নেভিগেশন সিস্টেমে ভয়াবহ ক্ষয়ক্ষতি কতটা ভারী পড়বে আমেরিকার ওপর? বিশ্ব এখন এসব প্রশ্নেরই উত্তরের অপেক্ষায়।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর