প্রাডো গাড়িতে করে নেওয়া হচ্ছিল ৩ লাখ ইয়াবা, আটক ২

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবার চালান আটক করা হয়।

আটককৃতরা হলো– ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা এবং এটি এ যাবত কালে কুমিল্লায় আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান। 

ওসি শামছুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সারাদেশে খাল পুনঃখনন ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও কিছু জেলায় এখনও শুরু হয়নি কাজ। ঝিনাইদহে খাল খননের ফলে বিলের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিতে প্রাণ ফিরেছে। এদিকে, সাতক্ষীরায় এখনো খাল খনন...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে।
নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ফরহাদ আলী নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ​আজ সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। গতকাল রোববার বেসরকারি গবেষণা...
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
প্রবাসে ভাগ্য বদলের স্বপ্নকে পুঁজি করে সিলেটে প্রতারণা চালিয়ে যাচ্ছে হাজারের বেশি ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র। টাকা নিয়ে ভিসার ব্যবস্থা না করা বা অফিস গুটিয়ে পালানো এবং ভুয়া ভিসার মতো ঘটনা...
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার...
লোডিং...

এলাকার খবর