২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৬৪

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

এ সময় একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, একটি ছুরি, একটি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ওষুধের কেমিক্যাল ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের ডবলমুরিং মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী 'রয়েল টার্চ' অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের আয়োজন থেকে পাঁচ নারীসহ...
১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা খিচুড়ি রান্না করেছেন বলে অভিযোগ পাওয়ার পর...
স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ...
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার...
এবার জুলাই আন্দোলনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাংবাদিক ফারজানা রূপা,...
জনগণকে স্বস্তি দিতে সরকার অব্যাহতভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ সোমবার সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর