পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে জীপলাইন ও জায়ান্টসুইং

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জীপলাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের প্রত্যাশা প্রথমবারের মতো চালু হওয়া আউটডোর রাইড দুটিতে ভিন্নধর্মী রোমাঞ্চের অভিজ্ঞতা পাবেন পর্যটকরা। আর আন্তর্জাতিক মান বজায় রেখে জীপলাইন ও জায়ান্টসুইং স্থাপন করা হয়েছে বলে জানায় নির্মাণ সংস্থা।

স্বচ্ছ জলের লেক আর অদূরে সবুজে ঘেরা আলুটিলা পাহাড়, প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝুলন্ত সেতু আর লেকে নৌকা ভ্রমণেই সীমাবদ্ধ ছিল পর্যটকদের বিনোদন। 

খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে ঘুরতে আশা পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে জীপলাইন ও জায়ান্টসুইং। 

ঘুরতে আসা এক পর্যটক জানান, জীবনে প্রথমবারের মতো জীপলাইন করলাম খুবই ভালো লাগছে। এরকম আগে কখনো করি নাই। দারুণ অভিজ্ঞতা।

সর্বপ্রথম পর্যটকদের নিরাপত্তা। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে ও আন্তর্জাতিক মান বজায় রেখে আউটডোর রাইড দুটি স্থাপনের কথা জানান নির্মাতা প্রতিষ্ঠান। 

ওয়েল্ডারনেস বিডির প্রতিষ্ঠাতা সাদাব ইয়াসির বলেন, ‘আমরা এখানে যেসব এক্টিভিটি স্থাপন করা হয়েছে তা ইন্টারন্যাশনাল মানের। হয় ইউরোপ না হয় আমেরিকার তৈরি।’

এই উদ্যোগে পাহাড়ের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরির আশা প্রশাসনের। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আপাতত আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এটা পরিচালনা করে হবে। এর মধ্য দিয়ে পর্যটকেরা নতুন অভিজ্ঞতা পাবে।’

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে জীপলাইন ও জায়ান্টসুইং স্থাপন করা হয়েছে। এতে ইউরোপে তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করায় পর্যটকেরা নিবিঘ্ন এসব এক্টিভিটি উপভোগ করতে পারবে।’

৪৭ লাখ টাকা ব্যয়ে আধুনিক জিপলাইন ও জায়ান্ট সুইং রাইডে চড়তে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের ব্যয় করতে হবে জনপ্রতি ১০০ টাকা ও ৭০ টাকা। 
   


 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর