নোয়াখালী কোম্পানীগঞ্জের সুন্দরপুর-১ সাউথ অনুসন্ধান কূপ খনন শেষ হলে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
শুক্রবার দুপুরে কূপের খনন কাজ পরিদর্শনে করে এ কথা বলেন তিনি।
মনির হোসেন চৌধুরী জানান, নতুন এ কূপ থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলন করা যাবে। যা জাতীয় গ্রীডে সরবরাহের পাশাপাশি নোয়াখালীতে সরবরাহ করা হবে।
গত ৮ জুলাই থেকে কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স। প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুন্দরপুর-১ সাউথ অনুসন্ধান কূপ খনন প্রকল্প।



