চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গড়ে ৭০ জনের বেশি রোগী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্যবিভাগের কীটতাত্ত্বিক জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই মিলেছে এডিসের লার্ভা। প্রকোপ ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার অভিযোগ পৌর এলাকার বাসিন্দাদের। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের রেহাইচর মহল্লা-আবাসিক এলাকার ডোবায় মশার রাজত্ব। স্থানীয়রা বলছেন, এলাকার প্রতিটি বাড়িতেই এখন ডেঙ্গু রোগী।

শুধু রেহাইচর নয়, পৌর এলাকার মসজিদপাড়া, নিউ ইসলামপুর, উদয়সংঘের মোড়, চরজোত প্রতাপ, আরামবাগসহ আরও কিছু এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

সম্প্রতি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর-এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় জরিপ চালিয়ে এডিস মশার লার্ভার ঘনত্ব পেয়েছে ৩৬ ব্রুটো ইনডেক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, এডিস মশার লার্ভার ঘনত্ব ২০ ব্রুটো ইনডেক্সের বেশি হলেই উচ্চ ঝুঁকিপূর্ণ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ‘জেলা হাসপাতালে দিনে গড়ে ৭০ জনের বেশি ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। ভর্তি রোগীদের বেশিরভাগই ডেন-ফোর ভ্যারিয়েন্টে আক্রান্ত। অনেকের খুব রক্তের প্লাটিলেট কমে অবস্থার অবনতি হচ্ছে দ্রুত।’

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসসহ জনসচেতনতা তৈরিতে ৮টি টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে।’

জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার...
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
৪৫০ আসনের ৪ ভাগের ৩ ভাগ আসনেই জয় পেয়েছে পুতিনের দল, আর তারপরই মস্কো থেকে খবর এল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্তই সঠিক। আর ভোট দিয়েই এই সিদ্ধান্তে সায় দিয়েছে রাশিয়ার সাধারণ মানুষ। কিন্তু...
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করছে বাংলাদেশ। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি সইয়ের কথা রয়েছে।
লোডিং...

এলাকার খবর