চুয়েটে টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনেও শনিবার সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

পরে সেখানে আয়োজন করা হয় গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি। এসময় বিভিন্ন দেয়ালে নিজেদের প্রতিবাদ ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। 

নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি শেখ শরিফুল আলমের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। 

এসময় শিক্ষার্থীরা জানান, নতুন উপাচার্যকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে আগের উপাচার্যকে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরে প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এদিকে, শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও।  

এক সপ্তাহ জ্বর থাকার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় মো. সিয়াম (২০) নামের এক যুবককে। ডেঙ্গু শনাক্তের পর অবস্থার অবনতি হলে ঢাকা নিতে বলে চিকিৎসক। এ জন্য প্রস্তুত করা...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়নি হয়নি এখনো। বিদেশি...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর