মিছিলে কিশোর গ্যাং লিডার, ছবির ঘটনার ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেতা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিলে  মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সাথে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের ছবি নিয়ে কুমিল্লায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মো. মহসিন। তার দাবি, এটি ছিল বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বড় একটি বিক্ষোভ মিছিল। সেখানে রতন কীভাবে পেছনের সারিতে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না। রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কও নেই।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, সামনের সারিতে থাকা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের পেছনের সারিতে রতনকে হাঁটতে দেখা যাচ্ছে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

তবে মিছিলে রতনের উপস্থিতিকে নিজের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে দাবি করেছেন মহসিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মিছিলের শুরুতে ছিলেন মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এরপর মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে তিনি সামনের সারিতে মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে ছিলেন। তার পেছনের অংশে ছিলেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মহসিন বলেন, ‘এইখানে গুরুত্বপূর্ণ একটি মিছিলে সবাইকে চেনা খুব কষ্টের ছিল। আমরা মিছিল নিয়ে ব্যস্ত ছিলাম। রতনের সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘মিছিলে কারা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসেছেন, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ছেলে অপ্রতীম হত্যার পর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে প্রশাসন। এর মধ্যেই রাজনৈতিক কর্মসূচির মিছিলে রতনের উপস্থিতির ভিডিও সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 

এর আগে মিছিলের ছবি সামনে আসার পর মহসিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি রতনকে চেনেন না এবং দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাং সংস্কৃতিকে সমর্থন করা হয় না।

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানাও জানিয়েছিলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মহসিনের বক্তব্য অনুযায়ী, বড় পরিসরের এই মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতির কারণে প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই করা তার পক্ষে সম্ভব হয়নি। তার দাবি, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। তবে দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের সদস্যরা কীভাবে যুক্ত হলো, সেটি খতিয়ে দেখে সিনিয়র নেতাদের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর