কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরের কাছে সৈকতে এ ঘটনা ঘটে।
নিহতরা দুজন হলেন- আল মাহিবুর ইবনে মোকাররম ও সাইবুল হক জিসান।
আজ সকালে সৈকতের এক কিলোমিটার দূর থেকে হারুন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
পুলিশ জানিয়েছে, সাগরে গোসল করতে নামেন ৭ জন পর্যটক। এ সময় তাদের কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে সাহায্যের জন্য এগিয়ে যান। একপর্যায়ে তারাও স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে যান।
এদিকে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


