সাজেকে একদিনের জন্য সড়ক অবরোধ শিথিল 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

আগামী রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে পরদিন সোমবার থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা নয় দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) এক দিনের জন্য শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠন দুটির পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ নভেম্বরের পর থেকে পূর্বের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলবে।

এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে কঠিন চীবর দান উৎসব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি চলায় পর্যটক যাতায়াতসহ স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে বৃহস্পতিবার ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সবাই মেতেছিলেন আনন্দে। ধনী-গরিব নির্বিশেষে গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। পশ্চিম দিক থেকে আসে ছয় মুখোশধারী দুর্বৃত্ত। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। মাত্র এক মিনিটের মধ্যে দুজনকে গুলি করে হত্যার পর আবার পশ্চিম দিক দিয়েই পালিয়ে...
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি...
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা...
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো....
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়ে গেছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতিদের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দাম আরও...
নেপালের পর এবার হিমবাহ ধসের সাক্ষী হলো ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
লোডিং...

এলাকার খবর