কক্সবাজারে বিডিনগের সম্মেলন, চলছে নিবন্ধন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত লং বিচ হোটেলে চার দিনব্যাপী এ আয়োজন হবে। এতে অংশ নিতে নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ সময় ৮ নভেম্বর।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর হবে মূল সম্মেলন। এবারের আয়োজনে সহ-আয়োজক হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় আছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো। এ ছাড়া আইএসপিএবি ও বিডিনগের নেতারা এবং দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা অংশ নেবেন।

আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা বলেন, ‘সংগঠনটি প্রতিবছর প্রকৌশলীদের চারটি প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে প্রশিক্ষণের সংখ্যা বাড়াতে আরও প্রশিক্ষণকেন্দ্র প্রয়োজন। পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র থাকলে প্রতি মাসেই প্রকৌশলীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতো।’ দেশের প্রকৌশলীরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলেও জানান তিনি।

আয়োজকদের ভাষ্য, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। আগ্রহীরা rego.bdnog.org নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির...
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ত্রুটির কারণে ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। বিবিসি জানায়, পিএইচপি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে...
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি বাসের মধ্যে গতির প্রতিযোগিতা চলাকালে একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার...
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর