কুমিল্লায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া (৩৫) তার প্রাক্তন স্বামী। তিনি একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা তদন্ত করছি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ বছর আগে তাঁরা আলাদা হয়ে যান।

তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চেয়েছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের...
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।  টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় তাকে...
রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বাসটি আটক করে এবং চালক ও সুপারভাইজারকে মারধর করে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে...
লোডিং...

এলাকার খবর