বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরি হয়ে গেছে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৪৭ কোটি  টাকা।  এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির চাঞ্চল্যকর এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার। ওই দিন সকালে গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী গুদামে ঢুকে চিৎকার শুরু করেন। এর পর জানা যায়, লকার ভেঙে সোনা চুরি হয়েছে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল রোববার।

এ ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিনই সংবাদমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের লস্ট অ্যান্ড ফাউন্ড বা হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের রুমের লকারে রানা নামের এক চোর ঢোকার খবরটি প্রকাশিত হয়। এ ঘটনায় দুই সহযোগীসহ রানার বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সূত্র জানায়, চোর গ্রেপ্তারের বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। গত ৩১ জুলাই তিনজন চোর এসেছিল। এদের মধ্যে দুজন পালিয়ে যায়। আর একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রশ্ন হলো বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন চোরের ঢুকে পড়া কি ছোট ঘটনা? জানা যায়, বিমানবন্দরের ভেতর ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগের পাশেই কাস্টমসের গুদাম। কাস্টম হাউজের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টম হাউজ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলোর জব্দকৃত মালামাল রাখা হয়।

এদিকে লকারের দায়িত্বে থাকা ঢাকা কাস্টম হাউজের দাবি, চোর আটক এবং স্বর্ণ গায়েব-দুটি পৃথক ঘটনা। চোর আটকের বিষয়ে কাস্টমসের কোনো বিষয় জড়িত না। এপিবিএন সদস্যরা তাকে আটক করেছে।

প্রশ্ন উঠছে, গুদামের কাছ থেকেই একজন অনুপ্রবেশকারীকে আটক করা হলো এবং অন্য দুজন বেশ ভালোভাবেই বেরিয়ে যেতে পারল। এর কিছুদিন পরই সোনা গায়েবের মতো ঘটনা সামনে এল। তাও এ দুটি ঘটনাকে কীভাবে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে? বিমানবন্দরের মতো একটি কেপিআই ঘোষিত স্থাপনার অতি সংবেদনশীল একটি এলাকা থেকে একজনকে আটক করার পর তা কেন সংবাদমাধ্যমকে সে সময়ই জানানো হয়নি?

ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার ইমতিয়াজ হাসান বলেন, ‘স্বর্ণ গায়েবের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সুরক্ষিত জায়গা থেকে কারা বিপুল পরিমাণ এ স্বর্ণ চুরির ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমাদের কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটগুলোও এ নিয়ে তদন্ত করছে।’

ডিএমপির এয়ারপোর্ট জোন অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম বলেন, ‘রানা ভেতরে ঢুকলেও তার দুই সহযোগী ছাদেই অপেক্ষা করছিলো চুরির মালামাল নেয়ার জন্য। পরে রানা বের হতে না পারায় পালিয়ে যায় তারা। এ ঘটনায় বিমানবন্দরের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ’

তবে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় চোর ঢোকার বিষয়টিকে মোটেও ছোট করে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা।  এ নিয়ে নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদ মেজর জেনারেল (অব.) ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায়, বাইরের কোনো লোকের ছাদ পর্যন্ত পৌঁছানো সন্দেহজনক। এ ঘটনা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর