শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার  চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেন। 

ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা জানান, তার ছেলে বাড়িতে এসে কান্না করার একপর্যায়ে তিনি সব জানতে পারেন। পরে থানায় গিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আদালত।
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। আজ বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে...
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৪২ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন। 
নির্বাচনের পরও ব্যবসায়ীদের অনিশ্চয়তা কাটেনি, ফলে বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকগুলো মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলার মতো গ্রাহক পাচ্ছে না ব্যাংকগুলো। অন্যদিকে খেলাপি ঋণের চাপ, সুশাসনের ঘাটতির মতো...
লোডিং...

এলাকার খবর