শরীয়তপুরে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শরীয়তপুরে প্রথম দুই ঘণ্টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে। তবে সরেজিমনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম রয়েছে।

কয়েকটি বুথে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দুই ঘণ্টায় প্রতিকক্ষে গড়ে ৩০ থেকে ৪০ জন ভোট দিয়েছেন। বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা যায়নি।

রোববার সকাল ৮টার দিকে ১১৩ নম্বর চরভাগা পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২ নম্বর কেন্দ্রে ভোট দেন শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এদিকে সকাল ৯টা ৪০ মিনিটে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ নম্বর কেন্দ্রে ভোট দিয়েছেন।

অন্যদিকে শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক সকাল সাড়ে ৮টার দিকে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্রে ভোট দেন। আর শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপু সকাল ১১টার দিকে ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ছবি: ইনডিপেনডেন্ট

সকাল ৯টার দিকে নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সামচুল আলম ইনডিপেনডেন্টকে বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রতিটি কক্ষে ৩০ থেকে ৪০টি ভোট পড়েছে। তবে ১০টার পর থেকে ভোটার বাড়ছে।

কেন্দ্রে থাকা এসআই খবির উদ্দিন জানান, সকালে বাসা–বাড়িতে কাজ থাকার কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে।

মনির হোসেন নামে এক ভোটার বলেন, ‘সকাল সকাল আমি ভোটটি দিয়েছি। কোনো সমস্যা বা দীর্ঘ সারিতে দাঁড়াতে হয়নি।’

জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ জানান, শরীয়তপুরের তিনটি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৩৭৮টি। আর ভোটার ১০ লাখ ৬৪ হাজার ৩০জন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর