এটাই আমার শেষ ভোট, বললেন ১০৪ বছরের আছিয়া

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

নাম আছিয়া বেগম। জাতীয় পরিচয়পত্র অনুসারে তাঁর জন্ম ১৯২০ সালে। বর্তমানে তাঁর বয়স ১০৪ বছর। শত বছরের বেশি বয়সী এই বৃদ্ধা ভোট দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

আছিয়া বেগমের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলুকাঠি গ্রামে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তিনি ভোট দিতে যান দুপুর ১২টার দিকে। নড়িয়া উপজেলার ৪৯নং কলুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁকে ভোট দিতে দেখা যায়। বয়সের ভারে শরীরের চামড়া ঝুলে গেছে। কথা বলতে গেলে অনেকটা অস্পষ্ট থেকে যায়। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা।

বৃদ্ধ বয়সে এত কষ্ট করে ভোট দিতে আসার ব্যাখ্যা দিলেন ১০৪ বয়সী এই বৃদ্ধা। আছিয়া বেগম বলেন, ‘আমার বয়স ১০৪ বছর। আজ আমি ভোট দিতে আসছি। বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো জানি না। এটাই মনে হয় আমার শেষ ভোট। আমার নয় ছেলেমেয়ে। আজ এক ছেলের হাত ধরেই ভোটকেন্দ্রে এসেছি।’

কলুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেবাশীষ বল্লব বলেন, ‘বয়স্ক ও অসুস্থদের আনসার ও পুলিশ সদস্যরা ভোট দিতে সহযোগিতা করেছেন। কেন্দ্রটিতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এ কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এক হাজার ৩১ জন।’

এদিকে, হুইলচেয়ারে বসে এসে ভোটকেন্দ্রে ভোট দিলেন ৬০ বছরের প্যারালাইজড জোবেদা বেগম। তিনি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রেমতলা গ্রামের মজিদ খালাসীর স্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে বিহারীলাল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে তাঁর ছেলে নজরুল ইসলামের সহায়তায় হুইল চেয়ারে বসে ভোট দিতে আসেন তিনি।

জোবেদা বেগমের ছেলে নজরুল ইসলাম বলেন, ‘আমার মা দীর্ঘ ৭ বছর ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। মাঝেমধ্যে আমরা সময় পেলে তাঁকে হুইলচেয়ারে করে বাইরে বের করি। ভোটের কথা শুনে আমার মা ভোট দেবেন বলে বায়না ধরেন। তাই তাঁকে হুইল চেয়ার করে ভোট কেন্দ্রে নিয়ে আসি।’

অসুস্থ জোবেদা বেগম বলেন, ‘আমি প্রায় ৭ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি। বাসায় শুয়ে থেকে জানতে পারি দেশে নির্বাচন আসছে। তখন থেকেই আমার ভোট দেওয়ার ইচ্ছা জাগে। তাই আমার ছেলের সহায়তায় হুইলচেয়ার করে ভোট দিতে এসেছি। তবে ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে।’

বিহারীলাল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘বয়স্ক ও অসুস্থদের আনসার ও পুলিশ সদস্যরা ভোট দিতে সহযোগিতা করেছেন। কেন্দ্রটিতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এ কেন্দ্রটিতে ভোটার সংখ্যা তিন হাজার ৪৭৫ জন।’

জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, ‘সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে বয়স্ক ও অসুস্থ লোকজনকে সহায়তা করা হয়েছে। শরীয়তপুর তিন সংসদীয় আসনে ভোট কেন্দ্র রয়েছে ৩৭৮টি। আর ভোটার ১০ লাখ ৬৪ হাজার ৩০জন।’

 

 

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর