শরীয়তপুরের ৩ আসনেই নৌকা বিপুল ভোটে বিজয়ী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন অপু। নির্বাচনে তিনি ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা ঈগল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামড্যা-গোসাইরহাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক। নির্বাচনে তিনি ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হান্নান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।

রোববার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, শরীয়তপুর -১ আসন ৫৭ দশমিক ৩৫, শরীয়তপুর -২ আসন ৫১ দশমিক ২৭ ও শরীয়তপুর -৩ আসন ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি।

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া দিয়ে বরণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর