নরসিংদীতে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম

নরসিংদীতে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই ইউনিয়নের মুরাদনগর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল্লাহ মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল আজীজের ছেলে ইউসুফ মিয়া (৩২)। তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা স্থানীয়ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লার কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থক।

আহত ইউসুফ মিয়া বলেন, ‘সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্রপ্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থক ছিলাম। বৃহস্পতিবার বিকেলে বাখরনগর বাজারে মুরগী কিনতে গিয়েছিলাম। এসময় নৌকা প্রতীকের সমর্থক যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান ওরফে হাবির নেতৃত্বে দেলোয়ার ওরফে কালা, লোকমান, হাসেন, অদুদ মিয়া ও জাকির হোসেন হামলা চালায়। পিঠে, মাথায়, কানেসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। আমার সঙ্গে থাকা ইউসুফের মাথায়ও আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে ভর্তি করেন।’

আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ বলেন, ‘নির্বাচনে আমরা ঈগল প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে এলাকায় প্রচার চালিয়েছিলাম। নির্বাচনে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ধারাবাহিকভাবে মারধর করে এলাকা ছাড়া করা হচ্ছে। নৌকার সমর্থক ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা এসব হামলা করছে। নির্বাচনের পর ৪টি গ্রামে ১০ জন কর্মীকে মারধর করে এলাকা থেকে বের করে দিয়েছে। আগের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আজকের ঘটনায়ও লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে জানতে ফোন করা হলে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু বলেন, ‘মুরাদনগর গ্রাম থেকে কিছু ঈগল সমর্থকের লোক বাখরনগর বাজারে এসে নৌকা সমর্থকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তখন বাজারের মানুষ তাঁদের ধাওয়া করে।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘ঈগল সমর্থকদের ওপর হামলার ঘটনার খবর এখনও পর্যন্ত আমি জানি না। ঘটনাটি জানার চেষ্টা করছি।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাঁদের মধ্যে থেমে থেমে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত চলে।’

 

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল ও মিরাজ নামে আরও দুইজন। শুক্রবার বিকালে শহরের...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় আরও...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর