পৌরসভা থেকে উধাও দুই কোটি টাকার ৫ সরকারি গাড়ি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ।

মাধবদী পৌরসভার প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ির খোঁজ নেই অনেক দিন। অভিযোগ আছে, গাড়িগুলো বিক্রি করে দিয়েছে পৌরসভার গাড়িচালক মোস্তফা ও কামালসহ একটি চক্র। সম্প্রতি এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ।

নিখোঁজ গাড়িগুলোর মধ্যে ৪টি ডাম্প ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স। গত ১০ জুলাই বিশেষ অভিযানে শিবপুরের ইটাখোলা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় দুটি ট্রাক ও একটি পে-লোডার।

নরসিংদীর শিবপুর এলাকার গ্যারেজ মালিক তাইজুল ইসলাম বলেন, ‘আমার এখানে যে ৫টা গাড়ি এনেছে, এর মধ্যে ৩টা আমি নিজে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বুঝিয়ে দিয়েছি। আর বাকি দুটো গাড়ির বিল ও চ্যাসিস নম্বর আমার কাছে আছে।’

নরসিংদীর মাধবদী এলাকার গ্যারেজ মালিক মনিরুজ্জামান মনু বলেন, ‘আমি জানিয়েছি যে আমার এখানে এই গাড়িটা আছে, আপনারা নিয়ে যান। পরে আমার কাছ থেকে গাড়িটা নিয়ে গেছে ৫ আগস্টের পরে।’

এখনো খোঁজ মিলছে না দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সরকারি গাড়ি কীভাবে চুরি হয়, এর সাথে জড়িত কারা?’

মাধবদী পৌরসভার স্টোরকিপার রহিমা বেগম বলেন, ‘আমার কাছে গাড়ি নেই। আমাকে তো বুঝিয়ে দেয়নি। আমি এখানে স্টেশনারি মালামাল সংরক্ষণ করি। এটা সম্পর্কে আমি কিছুই জানি না।’

তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত কামাল হোসেন। তিনি বলেন, ‘এই সাবজেক্ট আমার না। গার্বেজ ট্রাকের মেইনটেন্যান্স মোস্তফা ভাই করেন। আমি ছিলাম জিপ চালক, মেয়র স্যারের জন্য। এই গাড়িগুলোর বিষয়ে হয়তো মোস্তফা ভাই জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ হয়তো গুরুত্ব দেয়নি। এরকমও হতে পারে। কিন্তু আমি সঠিক জানি না। এখন অভিযোগ অফিস তদন্ত করবে। আমি যদি দোষ করি তাহলে তো শাস্তি পাব।’

ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানালেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। তিনি বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি তাদের মিটিং করেছে। যাদের সাক্ষ্য প্রয়োজন সেগুলো নিয়েছে।’

নিখোঁজ গাড়ি দ্রুত উদ্ধার ও অপরাধীদের শাস্তির দাবি এলাকাবাসীর।

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে নেমে একই সাথে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীতে ২ মাসের শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত...
১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি...
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষকে সহায়তায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। শুকনো খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত আছে।
বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে...
বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি, আল্ভারেজের মতো তারকা। অন্যদিকে, হালকা চোটে পড়েছেন ইয়ামাল। তবে অনুশীলন করেছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড। রোববার রাতে...
লোডিং...

এলাকার খবর