স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত কাটল দুর্বৃত্তরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ এএম

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত সম্পূর্ণ কেটে আলাদা করেছে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন তিনি।

উপজেলার গচিহাটা কাছারিপাড়া মোড়সংলগ্ন মুচিবাড়ির সামনের রাস্তায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম নয়ন (৩৮)। তিনি উপজেলার ধূলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার বড় ছেলে। নয়ন কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

নয়নকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তাঁর ছোট ভাই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তাঁর ভাই নয়ন মোটরসাইকেল চালিয়ে ধুলদিয়া বাজার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা রাইখলা নামে পাশের একটি গ্রামের নয়ন, মামুন, শাহীন, কাইল্লা, আরমান ও সাদ্দামসহ ৮–১০ জন তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং মাথা ঘাড়, পিঠ, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে জানিয়েছেন। 

শফিকুল ইসলাম আরও জানান, তাঁর ভাই কিশোরগঞ্জ–২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপিএর সমর্থক।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি জব্দ করেছে। কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জানতে মাঠে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া অন্তত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে।
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেকে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর