সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নরসিংদী থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। গতকাল বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন।

আগামী ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অনেকটা নিশ্চিতভাবেই সংসদে যাচ্ছেন ক্ষমতাসীন দলের এসব প্রার্থীরা।

এর আগে বুধবার সকালেই গণভবনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হয় মনোনয়ন বোর্ডের সভা। সেখানেই চূড়ান্ত হয় প্রার্থীদের নাম।

১৯৮৯ সালে বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন ফরিদা ইয়াসমিন। এরপর ১৯৯৯ সাল থেকে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। এখনও তিনি ইত্তেফাকে কাজ করছেন। 

২০০১ সালে জাতীয় প্রেসক্লাবের সদস্য হন ফরিদা ইয়াসমিন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি  থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায়...
দিনাজপুরে সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে লাঞ্ছনার মামলায় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে...
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন- "ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম...
রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। 
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
লোডিং...

এলাকার খবর