ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ  

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জুতা পুলিশের এক কর্মকর্তা বহন করেছেন বলে যে খবরটি ছড়িয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত।

পোস্টে বলা হয়, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জুমার নামাজ আদায় করেন।

এতে বলা হয়, মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

পুলিশের ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগ আনা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
পার্বত্য অঞ্চল বা পাহাড় ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন...
র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নামে আসছে নতুন বাহিনী। এ সংক্রান্ত খসড়ায় গুরুত্ব পাচ্ছে প্রতীক, পতাকা পোশাকসহ কর্মবিধি। নতুন আইন কার্যকর হলে ভিন্ন রূপে দেখা যাবে এ বাহিনীকে।
গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার...
রাষ্ট্রপতি পদে নির্বাচনের  জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও আসছে...
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ রাষ্ট্রতপতি হতেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে এ...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর