ভারতের আসাম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ, পরিস্থিতি উত্তপ্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে দুই রাজ্যের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত। এর মধ্যে আসামের ধেমাজি জেলার সীমান্তে এ ঘটনা ঘটে।

আসামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনের মতো চলছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আসামের মিসিং সম্প্রদায়ের শীর্ষ ছাত্র সংগঠন 'টাকাম মিসিং পোরিন কেবাং' এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠী বুধবার থেকে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ শুরু করে। ঘটনা প্রকাশ্যে আসার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই রাজ্যের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আসাম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক সীমানার ঊর্ধ্বে। যুগ যুগ ধরে এখানকার মানুষ ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হয়ে ভাই-বোনের মতো বসবাস করে আসছে। আমি আসাম ও অরুণাচলের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। সীমান্ত আমাদের রাজ্যগুলোকে সংজ্ঞায়িত করতে পারে, কিন্তু তা আমাদের হৃদয়কে কখনো আলাদা করতে পারবে না।’

এর আগে বুধবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কাছে এই ঘটনার তদন্তের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার হিমন্ত বিশ্ব শর্মার বার্তার পর পেমা খান্ডু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার ইতিবাচক বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

অতীতেও সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল। সাম্প্রতিক সংঘর্ষ ও অর্থনৈতিক অবরোধ সীমান্ত এলাকায় উত্তেজনা আবারও বাড়িয়ে দিয়েছে।

ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। রাঁচিতে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।...
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে; এতে তাঁর প্রাণহানিও হতে...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
লোডিং...

এলাকার খবর