দুলাভাইকে কুপিয়ে হত্যা করল শ্যালকসহ অন্যরা 

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম

ফরিদপুরের মধুখালীতে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহত নিজাম উদ্দিন (৩৫) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মানিক শেখের ছেলে। 

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নিহতের বাড়িতে এসে নিজামকে কুপিয়ে আহত করে শ্বশুরবাড়ির লোকজন। তাঁকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। 

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজাম উদ্দিনের শ্বশুরবাড়ি থেকে তাঁর শ্যালকসহ বেশ কয়েকজন এসে নিজামের ঘরে ঢুকে। তাঁর নিজামের স্ত্রী ও শ্যালিকাকে ঘর থেকে বের করে দিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

নিহত নিজাম উদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন বলেন, ‘বড় ভাইকে তাঁর শ্যালক আশুরুল, ইলিয়াছ, মামুন, হারুনসহ বেশ কয়েকজন মধ্যরাতে ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আমার ভাই তাঁর শ্যালিকাকে নিয়ে বেড়াতে যায়, পরে তাঁকে নিয়ে রাতে আমাদের বাড়িতে চলে আসে। এই খবর পেয়ে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন শ্যালিকাকে নিতে এসে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নিহত নিজাম উদ্দিনের শরীরের হাতে ও পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামে।

শুক্রবার সকালে হত্যার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘সকালে তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

উল্লেখ্য, নিহত নিজাম মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিল।

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার কারুলের দোকান এলাকায় তাদের আটক করা হয়।
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
সাংবাদিকতায় নওগাঁয় বিশেষ অবদানের জন্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলামকে ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ ও দেশের প্রথম শহীদ মিনারের...
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর