ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১:০২ এএম

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। আজ বুধবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে স্বাভাবিক বাস চলাচল। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকরিজীবীরা।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম। বেশিরভাগ বাসই নির্দিষ্ট সময়ে ছাড়লেও উত্তরবঙ্গের বাসগুলোতে দেরি হচ্ছে। অনেক রুটে দ্বিগুণ-তিন গুণ বেশি ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে।

যাত্রীরা বলছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো।

রংপুরের উদ্দেশ্যে বের হওয়া আট সদস্যের এক পরিবার ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করেনি। এখন বাড়ি ফিরতে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ টাকা। পরিবারটির এক সদস্য বলেন, ‘গতকালও এসেছিলাম। কিন্তু টিকিটের দাম বেশি চাওয়ায় যাইনি। আজ আবার এলাম। পরিস্থিতি একই।’

বাস ভাড়া নিয়ে অনিয়ম ঠেকাতে গাবতলীতে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভিজিলেন্স টিম। তবে তারা এ সংক্রান্ত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন।

এদিকে শেষ মুহূর্তে টিকিট কিনে ট্রেনে বাড়ি ফিরছেন অনেকেই। মঙ্গলবারও উপচে পড়া ভিড় ছিল উত্তরাঞ্চলগামী ট্রেনে। যাত্রী চাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায় অনেক ট্রেন। বগিতে জায়গা না পেয়ে কেউ কেউ বাধ্য হয়ে ভ্রমণ করেছেন ছাদে।

ঈদুল ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন স্টেশনে গোয়েন্দা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। এ ছাড়া ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

সদরঘাটের লঞ্চঘাটে ছিল চিরচেনা ভিড়। লঞ্চ যাত্রীদের অভিযোগ, একদিকে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে, অন্যদিকে ভাড়াও নেওয়া হচ্ছে বেশি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর