মঙ্গল শোভাযাত্রা: শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:১০ পিএম

পুরোদমে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। তাই দম ফেলার ফুরসত মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের।

‘অন্ধকার ভেদ করে আলো ছড়াতে-আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্য নিয়ে এ বছর চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল ৯টায়। শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে দিয়ে ঘুরে আবারও শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরনের অবয়ব। এর মধ্যে রয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, কৃষিনির্ভর বাংলাদেশে লক্ষ্মী প্যাঁচা সমৃদ্ধির প্রতীক। তাই বর্ষবরণে লক্ষ্মী প্যাঁচার অবয়ব তৈরি হয়ে থাকে।

চারুকলার দেয়াল ফুটিয়ে তোলা হয়েছে রিকশা পেইন্টিংয়ে। আয়োজন ঠিকভাবে করতে ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা।

চারুকলার ভেতরে করা হয়েছে রিকশা পেইন্ট। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

শিক্ষার্থীরা বলছেন, শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ। আর অনুষদের ভেতরে তো কাজ চলছে।

বিশাল এই কর্মযজ্ঞ দেখতে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন চারুকলায়।

দর্শনার্থীরা বলছেন, চারুকলার ভেতরে বর্ষবরণে যে আয়োজন সেটি দেখতে অনেক ভালো লাগছে।

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে মুখোশ পরা যাবে না। বহল করা যাবে না ব্যাগও। তবে চারুকলা অনুষদের মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। অনুষ্ঠান শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, শোভাযাত্রায় যদি কেউ ভুভুজেলা বাজায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও এ নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।

চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

শনিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালাচল বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট খবর:

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর