প্রতিবেশী মেয়ের সঙ্গে কথা বলায় হত্যা, কিশোরের কারাদণ্ড

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৪৪ পিএম

প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় চরডাঙ্গা গ্রামে শাহেদ নামে এক কিশোরকে হত্যা করা হয়। এই মামলায় ১৭ বছরের এক কিশোরের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের জেলা ও দায়রা জজের বিচারক মো. হাফিজুর রহমান আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এই রায় দেন। অভিযুক্ত কিশোরকে উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের এক মেয়ের সঙ্গে কথা বলতেন প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখ। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি বেলা ১২টার দিকে শাহেদ বাড়ির পাশের মুদির দোকানে দাঁড়িয়ে থাকা ছিল। এ সময় প্রতিবেশী ওই মেয়ের পরিবারের লোকজন লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা করে।

এতে শাহেদের মাথা ফেটে গুরুতর আহত হয়। আহত কিশোরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন রাতে সে মারা যায়।

এই ঘটনায় নিহতের খালু লিটন খান বাদী হয়ে অভিযুক্তদের নামে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি স্বপন পাল বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত কিশোরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে নিহতের মা শিল্পী বেগম এই রায়ে সন্তুষ্টি না। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করাবেন বলে জানান তিনি।

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর