অটোরিকশা বন্ধের প্রতিবাদে রামপুরায় বিক্ষোভ

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে ফের বিক্ষোভ করেছেন চালকেরা। আজ সোমবার সকালে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেন চালকেরা। এর কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। 

আজ সোমবার সকাল ১০টার দিকে অটোরিকশা চালকেরা রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আওলাদ হোসেন বলেন, সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

গতকাল রোববারও অটোরিকশা চালকেরা রাজধানীতে বিক্ষোভ করেন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকেরা। পরে মিরপুর ১১, মিরপুর ১, আগারগাঁও ও কালশী এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শত শত চালক বিক্ষোভে যোগ দেন। 

একজন বিক্ষুব্ধ চালক বলেন, ‘আমাদের কথা হলো, যদি ঝুঁকিপূর্ন হয় সেই গাড়িগুলো বাদ দিয়ে ভালো ব্রেকিং সিস্টেমের গাড়ি ছাড়া হোক। আমাদেরকে সেই গাড়ি যেভাবেই দেওয়া হোক, কিস্তি বা লাইসেন্সের মাধ্যমে দেওয়া হলেও আমরা নেবো।’

চালকদের বিক্ষোভে কয়েকটি বাস-মিনিবাস ভাংচুর ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যানচলাচল। এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। 

এর আগে, গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর