দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:২৯ পিএম

দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আর প্রথম অবস্থানটি নিয়েছে ভারতের মুম্বাই। সম্প্রতি প্রকাশিত ‘মার্সার কস্ট অব লিভিং সার্ভে–২০২৪’ থেকে এ তথ্য জানা গেছে।

বিদেশীদের জন্য প্রতি বছর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, শীর্ষে রয়েছে হংকং। এ তালিকায় ১৪০ নম্বরে রয়েছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। গত বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিসেবে এ বছর ব্যয়ের দিক থেকে ১৪ ধাপ এগিয়েছে ঢাকার।

অন্যদিকে, তালিকার ১৩৬ নম্বরে জায়গা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। যেমন—দিল্লির অবস্থান ১৬৫তম, চেন্নাই ১৮৯তম, বেঙ্গালুরু ১৯৫তম, হায়দরাবাদ ২০২তম, পুনে ২০৫তম, কলকাতা ২০৭তম।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো ১৯০তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম।

তবে বিশ্বের ২২৬টি শহর নিয়ে করা এ তালিকায় নেই এশিয়ার আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম। তালিকায় শীর্ষে রয়েছে হংকং। শহরটি গত বছর এবং তার আগের বছরেও শীর্ষে ছিল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

এ তালিকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছে ৭ম অবস্থানে। আর যুক্তরাজ্যের লন্ডন রয়েছে ৮ম অবস্থানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার। বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয়।

বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর
১. হংকং
২. সিঙ্গাপুর
৩. জুরিখ, সুইজারল্যান্ড
৪. জেনেভা, সুইজারল্যান্ড
৫. বাসেল, সুইজারল্যান্ড
৬. বের্ন, সুইজারল্যান্ড
৭. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৮. লন্ডন, যুক্তরাজ্য
৯. নাসাউ, বাহামা
১০. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান নামের এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার...
দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো....
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর