গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৮ কারখানায় ছুটি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এসময় কর্মস্থলে যোগ দেয় কারখানা শ্রমিকরা। তবে কোনাবাড়ি এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড ও কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষিপ্তভাবে  জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

পরে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ  শ্রমিকদের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। 

এক পর্যায়ে শ্রমিকরা  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে এবং আশেপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনের আহ্বান জানায়। এসময় আশেপাশের কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে জড়ো হতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

এ সময় বেশিরভাগ শ্রমিক বাসায় ফিরে গেল কত পরিশ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। তারা নাওজোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নেয়। 

পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অনুষ্ঠানে দেখা গেছে।  আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ‘আজ সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। কিন্তু শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসাল ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে।’

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনাকে সরকার পাসপোর্ট দিতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা...
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ...
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর