মোহনগঞ্জে ট্রেনে দুর্বৃত্তের আগুন, পুড়ল ৪টি আসন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা হয়। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যায়। এ সময় গার্ড ও অন্যান্য কর্মীরাও খাবার খেতে বাইরে যায়। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।

হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা ছুটে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স্টেশন মাস্টার বলেন, ‘স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ‘ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা হয়। এসময় পুলিশের...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় অসুস্থ আরও ১৫ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। এতে...
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনাকে সরকার পাসপোর্ট দিতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা...
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ...
গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর