সন্দেহভাজন গুপ্তচর প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, হুয়াং ‘ভীষণ মানসিক কষ্টে’ রয়েছেন।

তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক ও বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগের বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে তিনি নিজে কখন জানতে পেরেছেন, সে প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর আগে সোমবার তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। ‘তিনি কেমন আছেন, তা জানতে’ ফোন করেছিলেন বলে জানান ট্রাম্প।

তাইওয়ানে জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তাকে তিনি ‘অসাধারণ মানুষ’ বলেও অভিহিত করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না। এর জবাবে তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি জানতামই না যে তিনি গুপ্তচর। আমি তাকে সত্যিই বিশ্বাস করি।’

ট্রাম্প আরও বলেন, আমি আশা করি, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, তিনি ভীষণ কষ্টে আছেন।

রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এ জন্য তিনি তার পরিবার ও প্রতিষ্ঠানের কর্মীদের কাছে ক্ষমা চান।

ট্রাম্প বলেন, গত মে মাসে হুয়াং তার সঙ্গে চীন সফরে যাওয়ার সময় এসব অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হুয়াং মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

ট্রাম্প বলেন, ‘না, তখন আমি এ বিষয়ে কিছু শুনিনি। তবে অনেকেই এ বিষয়ে শুনেছেন।’

সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের রাষ্ট্রীয় সফরসহ হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুয়াং। তবে এ বিষয়ে তাকে ঠিক কখন জানানো হয়েছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না, তা স্পষ্ট করতে এএফপি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে সোমবার এফবিআই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসছেন কিয়েভ, মস্কো ও মার্কিন প্রতিনিধিরা। প্রায় ৯ মাস পর প্রথম ৩ দেশের মধ্যে সরাসরি এই ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈঠকে...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী। 
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং...
সারা দেশে গত একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি প্রাইভেট কারের ওপর ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই গড়ির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর