অন্ধকারের গলিপথ দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০:৫৮ পিএম

বিএনপি–জামায়াতের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, অন্ধকারের গলিপথ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে কোনো লাভ নেই। শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে একটি সেতু এবং মধুখালী উপজেলার কামারখালীতে সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। নির্বাচনকে ভন্ডুল করার চিন্তা করে কোনো লাভ হবে না। তিন–তিনবার নির্বাচন বয়কট করে তারা এখন প্রহসনের পাত্রে পরিণত হয়েছে।’

প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে পাঁচ কোটি টাকা ব্যয়ে কুমার নদের ওপরে ৬৪ মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর এবং মধুখালী উপজেলার কামারখালীতে কামারখালি-জামালপুর ১২২ কিলোমিটার সড়ক ২২ কোটি টাকা ব্যয়ে পুনঃসংস্কার কাজের ভিস্তিপ্রস্তর স্থাপন করেন। সেতু ও সড়ক সংস্কারের কাজ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়ন করছে।

পরে মো. আব্দুর রহমান কাদিরদী ও কামারথালি বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান খান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা রিপন, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর